প্রচ্ছদ অপরাধ ও বিচার বিশেষ অভিযানে আ’লীগের সভাপতি আটক

বিশেষ অভিযানে আ’লীগের সভাপতি আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

‘হায় হোসেন’ মাতমে ভারী পুরান ঢাকা
গ্রেপ্তার ইমরানকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।