প্রচ্ছদ জাতীয় মনে আছে নারায়ণগঞ্জের সেই পুলিশের কথা! তিনি এখন

মনে আছে নারায়ণগঞ্জের সেই পুলিশের কথা! তিনি এখন

মনে আছে নারায়ণগঞ্জের সেই পুলিশের কথা!

সালটা ছিল ২০১৪ আওয়ামী লীগ তখন ভরা যৌবনে। শামিম ওসমান তখন নারায়ণগঞ্জের গডফাদার। তখন অনেকেই এই গডফাদারের চেহারা দেখলে ভয় পেতেন। সকাল বিকাল যে কাউকে গু*ম খু*ন ডাকাতি করা তার কাছে ছিল ঠিক পান্তা ভাতের মতো।

এমন সময়ে নারায়ণগঞ্জে চলছে ইউপি নির্বাচন। মধনপুরে শামীম ওসমানের অনুগত কর্মী আব্দুস সালাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে দাড়ান আর ঠিক ঐ উপজেলায় সুষ্ঠু নির্বাচন করার লক্ষে দায়িত্ব পালন করেন সাহসী এ এসপি পুলিশ বশির উদ্দিন সাহেব।

বিকালের দিকে আব্দুস সালাম কেন্দ্র দখল করতে আসেন তবে এই পুলিশ অফিসারের বাঁধার মুখে সম্ভব হয়নি। রাগে ক্ষোভে আব্দুস সালাম ঘোষণা দেন কোন পুলিশ মা*থা নিয়ে যেতে পারবে না। এমনটা শুনে এই পুলিশ কর্মকর্তা তার ব্যাটালিয়ন নিয়ে তাকে গ্ৰেফতারের প্রস্তুতি নেন।

তখন এই সাহসী পুলিশের ফোনে কল দেয় স্বয়ং নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। বিভিন্ন ভাবে থ্রেট দিতে থাকে তবে তিনি এক চুল পরিমান কম্প্রোমাইজ করেননি। শামীম ওসমান তখন নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য তৎকালীন হাসিনার পিএস কে ফোন দিয়ে তার ক্ষমতা বুঝাতে চেষ্টা করেন।

সবকিছু করেও শেষ পর্যন্ত এক সাহসী পুলিশ অফিসারের কাছে ব্যর্থ হয় কুখ্যাত স*ন্ত্রা*সী শামীম ওসমান। নিজের এবং পরিবারের জীবন হুমকির মুখে রেখেও দায়িত্ব পালন করেন। সকল পত্র পত্রিকাগুলো ছড়িয়ে পড়ে তার সাহসীকতা। এখন বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।