প্রচ্ছদ আর্ন্তজাতিক এমন খবরে কমলো জ্বালানি তেলের দাম

এমন খবরে কমলো জ্বালানি তেলের দাম

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও শক্তিশালী হতে পারে—এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।

বার্তাসংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। আন্তর্জাতিক মানের গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমে ৯৭।১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) তেলের দামও ৬২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

তবে এর মধ্যেই নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। তিনি স্পষ্টভাবে বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হাইফার একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে যে আশাবাদ তৈরি হয়েছিল, বাস্তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।