
সময়টা ২০১৫ সাল, আমি র্যাব সদরদপ্তরে রিসেপশনে কর্মরত, একদিন ডিউটিতে এসে শুনি বিশেষ নির্দেশনা, একজন ভিআইপিকে তুলে আনা হয়েছে, এবং র্যাব-১ এর টিএফআই(আ’য়’না’ঘ’র) সেলে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানলাম তিনি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।
পরদিন থেকে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের আগমন শুরু, ভদ্রমহিলা দু’দিন পরপরই আসেন, চেয়ারে বসে কা’ন্না করেন, ভেনিটি ব্যাগ থেকে টিস্যু বের করে চশমাটা সরিয়ে চোখ মুছেন, আমরা তাদেরকে বলে দেই ডিবি অফিসে খোঁ’জ নেন(উর্ধতন অফিসারদের নির্দেশে)। তারপর তিনি চলে যান।
একদিন হাসিনা আহমেদ তার সাথে আরেকজনকে নিয়ে আসলেন, ঐ মূহুর্তে আমরা ৩ জন ছাড়া আর কেউ ছিলোনা। আমি ভদ্রলোককে ইশারায় ডাকলাম, আমার নাম্বারটা দিয়ে রাত ১০ টায় কল করতে বললাম।
তিনি বললেন ভাবী চলেন, হাসিনা আহমেদকে ইশারা দিলে তিনি উঠে চলে গেলেন।
ভদ্রলোক রাত ১০ টায় কল করলেন, আমি বললাম “কোথায় আসবো”, তিনি বললেন ” ধানমন্ডি ২৭ কেএফসি রেস্তোরাঁ “। কল কেটে দিলাম। ধানমন্ডি গেলাম, ওনারা স্ব পরিবারে ছিলেন, হাসিনা আহমেদ জিজ্ঞেস করলেন ” আমার স্বামী কি বেঁ’চে আছে? বেঁ’চে থাকলে বলেন আমরা তদ্বির করবো, আর মারা গেলে দুয়া করবো।” আমি বললাম- “তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, র্যাব ১ এর আন্ডারগ্রাউন্ডে বন্দী আছেন, আপনারা মিডিয়ার এটা প্রচার করুন, তাহলে আর ওনাকে মা’রতে পারবেনা।”
ওনারা আমাকে ধন্যবাদ দিলেন, এবং নাস্তা করতে বললেন। আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম। কয়েকদিন পর সালাহউদ্দিন আহমেদকে শিলংএ পাওয়া গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। সালাহউদ্দিন আহমেদকে ইলিয়াস আলীর মত পরি’নতি ভোগ করতে হলোনা।
-মাসুদ রানা
সাবেক র্যাব কর্মকর্তা
সূত্র: ফেসবুক থেকে নাও









































