
পাইকারি ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম বাড়াল সরকার। বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বিদ্যুতের পাইকারি দাম ৭ টাকা প্রতি কিলোওয়াট ঘণ্টা থেকে ১ দশমিক ৩৯ টাকা বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণের আদেশ প্রদান করা হয়েছে।
এছাড়া সঞ্চালন চার্জ দশমিক ৩১৩৫ টাকা কিলোওয়াট ঘণ্টা থেকে দশমিক ০৭৫১ বাড়িয়ে দশমিক ৩৮৮৬ টাকা করা হয়েছে। অর্থাৎ ৩৯ পয়সা হবে, যা আগে ৩১ পয়সা ছিল।
গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টা ৯ দশমিক ১১ টাকা থেকে ১ দশমিক ৫২ টাকা বাড়িয়ে ১০ দশমিক ৬৩ টাকা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দাম বাড়ানোর পরও সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়বে।













































