প্রচ্ছদ জাতীয় যেখানে হওয়ার কথা পাঠদান, সেখানে তাস খেলায় ব্যস্ত বিএনপি নেতারা

যেখানে হওয়ার কথা পাঠদান, সেখানে তাস খেলায় ব্যস্ত বিএনপি নেতারা

সারাদেশ
কুমিল্লা
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে তাস খেলছেন বিএনপি নেতারা!
জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৩ জুন ২০২৬, ০৭:৫৩
Add as a preferred
source on Google

Follow
অ+
অ-
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে তাস খেলছেন বিএনপি নেতারা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতের বেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে তাস খেলছেন বিএনপি নেতারা, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) রাত থেকে ওই ভিডিওটি ভাইরাল হয় ফেসবুকে। মঙ্গলবার দিনব্যাপী এ নিয়ে চলে আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ তাসের আসর বসানো হয়। দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলমের সঙ্গে ইউনিয়ন যুবদলের নেতা মাহবুব মেম্বার, বিএনপির কর্মী এরশাদ জামান এবং রুবেল মিয়া বসে তাস খেলছেন। এসময় শ্রেণিকক্ষের বাইরে থেকে জানালা দিয়ে কেউ একজন সেটির ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

পুলিশ জানায়, দুলালপুর পশুর হাটের ইজারার হিসাবের কথা বলে বিদ্যালয়ের দপ্তরি থেকে চাবি নেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলম। পরে তারা সেখানে বসে তাস খেলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ আসার খবর পেয়ে দ্রুত সটকে পড়েন তারা।

বিজ্ঞাপন

২৭ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ আলসমহ চারজন মিলে বসে তাস খেলছেন। একজন সিগারেট টানছেন, আরেকজন শিক্ষকের চেয়ারে বসে কার্ড দিচ্ছেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ভিডিও ভাইরালের আগেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছি। আমরা গিয়ে কাউকে পাইনি। দপ্তরির কাছ থেকে হিসাবের কথা বলে চাবি নিয়ে ওনারা (বিএনপি নেতারা) তাস খেলেছেন বলে জেনেছি।

এ বিষয়ে দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ আলমকে ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন সাংবাদিকদের বলেন, ফেসবুকে ভিডিওটি দেখার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এসব কাজ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

আরিফ আজগর/আরকে

বিএনপি
ভিডিও ভাইরাল
বিজ্ঞাপন

আরও পড়ুন
মাদ্রিদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
মাদ্রিদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
শহীদ জিয়ার আদর্শে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: এনামুল হক
শহীদ জিয়ার আদর্শে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: এনামুল হক
মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মী নিহত
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মী নিহত

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতি
ব্যবহারের শর্তাবলি
যোগাযোগ
আমাদের সম্পর্কে
আমরা
আর্কাইভ
বিজ্ঞাপন
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com