Channel 24
Live Tv
ট্রেন্ডিং:
ইরানে আগ্রাসন
ফুটবল বিশ্বকাপ ২০২৬
স্বর্ণের বাজার
চাকরির খবর
বিনোদন
অভিনেত্রী টুইশা শর্মার মৃত্যু ঘিরে নতুন রহস্য, শাশুড়ি গ্রেপ্তার
অভিনেত্রী টুইশা শর্মার মৃত্যু ঘিরে নতুন রহস্য, শাশুড়ি গ্রেপ্তার
ভারতীয় অভিনেত্রী ও মডেল টুইশা শর্মা। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫৭, ২৯ মে ২০২৬| আপডেট: ১৭:১৩, ২৯ মে ২০২৬
sharethis sharing buttonfacebook sharing buttontwitter sharing buttongmail sharing buttonprint sharing button
ভারতীয় অভিনেত্রী ও মডেল টুইশা শর্মার মৃত্যু তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। প্রথমে এটি সাধারণ যৌতুক আর নির্যাতনের মামলা হিসেবে দেখা হয়েছিল। এখন সিবিআইয়ের তদন্তে উঠে আসছে আরও ভয়ংকর অভিযোগ প্রমাণ নষ্ট, ডিজিটাল তথ্য বদলানো এবং মৃত্যুর আসল ঘটনা আড়াল করার চেষ্টা।
Pause
Unmute
Remaining Time -8:37
Unibots.com
সম্প্রতি টুইশার শাশুড়ি, অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। এর আগেই গ্রেপ্তার হয়েছেন টুইশার স্বামী সমর্থ সিং। টানা তিন দিন ধরে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পর্যবেক্ষণ, ফরেনসিক বিশ্লেষণ ও ডিজিটাল তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন টুইশার স্বামী সমর্থ সিংকে। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার হয়েছেন টুইশার স্বামী সমর্থ সিংকে। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
কানে গেলেন চার বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা
১২ মে ২০২৬
কানে গেলেন চার বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা
অন্যদিকে, টুইশার পরিবারের দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই তাকে মানসিকভাবে চাপ দেয়া হতো। বিয়েতে দেয়া উপহার ও পণ নিয়ে প্রায়ই কটাক্ষ করা হতো। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, টুইশার নামে প্রায় ২০ লাখ রুপির শেয়ার ছিল। অভিযোগ রয়েছে, সেই শেয়ার নিজেদের নামে লিখে নিতে চেয়েছিলেন স্বামী সমর্থ ও শাশুড়ি গিরিবালা। সিবিআই এখন খতিয়ে দেখছে, এই আর্থিক বিরোধ কি পারিবারিক দ্বন্দ্ব আরও বাড়িয়ে দিয়েছিল কি না।
অন্যদিকে, টুইশার পরিবারের দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই তাকে মানসিকভাবে চাপ দেয়া হতো। ছবি: সংগৃহীত
অন্যদিকে, টুইশার পরিবারের দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই তাকে মানসিকভাবে চাপ দেয়া হতো। ছবি: সংগৃহীত
সবচেয়ে ভয়াবহ অভিযোগের একটি টুইশার অন্তঃসত্তা অবস্থা নিয়ে। অভিনেত্রীর পরিবারের দাবি, সন্তানটির পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা টুইশার শ্বশুর বাড়ি থেকে। এমনকি তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। টুইশার পরিবার জানিয়েছে, তাকে বলা হয়েছিল গর্ভপাত না করলে তাকে এই পরিবারে গ্রহণ করা হবে না। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে এখন মেডিকেল রেকর্ড, মেসেজ ও সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখছে সিবিআই।
আরও পড়ুন
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কবে দেখা যাবে ঐশ্বরিয়াকে?
২০ মে ২০২৬
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কবে দেখা যাবে ঐশ্বরিয়াকে?
প্রসঙ্গত গত ১২ মে ভোপালের কাটারা হিলসের তিনতলা বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় টুইশাকে। এরপর থেকেই শুরু হয় রহস্য। তদন্তকারীরা এখন তার মৃত্যুর আগের মাত্র ৪০ মিনিটের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করছেন। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল রেকর্ড, ওয়াই-ফাই লগ, ইন্টারনেট ব্যবহারের তথ্য সবকিছু মিলিয়ে তৈরি করা হচ্ছে একটি ‘ডিজিটাল টাইমলাইন’।
সূত্র: এনডিটিভি
জেড
চ্যানেল 24
চ্যানেল 24 এর খবর পেতে ফলো করুন গুগল নিউজ ফিড
সংশ্লিষ্ট খবর
পাঁচটি সিনেমা করেনি কোনো ক্রেজ নেই, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ
পাঁচটি সিনেমা করেনি কোনো ক্রেজ নেই, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ
২৫ মে ২০২৬
ঈদে বড় পর্দা মাতাবে যেসব সিনেমা
ঈদে বড় পর্দা মাতাবে যেসব সিনেমা
২৭ মে ২০২৬
‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক অনিক দত্তের রহস্যজনক মৃত্যু
‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক অনিক দত্তের রহস্যজনক মৃত্যু
২৭ মে ২০২৬
Detail page R1/ adblv&adfinix passbakc
সর্বশেষ
১১ মিনিট আগে
সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, খুলনা ও বরিশাল অঞ্চলে ঝড়ের আভাস
১২ মিনিট আগে
আমার ৪ বছর প্রেম ছিল রেহানা মরিয়মের ডিরেক্টরের সঙ্গে: বাঁধন
১৩ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগ অপটার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে শিরোপা পিএসজির
২৪ মিনিট আগে
চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে
৩৫ মিনিট আগে
হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী হাজার ছাড়াল
আরও পড়ুন
ঈদে মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি: আরিফিন শুভ
১ ঘণ্টা আগে
ঈদে মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি: আরিফিন শুভ
বিশ্বকাপের আগেই ব্রাজিল ভক্তদের চমক দিলো নেটফ্লিক্স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগেই ব্রাজিল ভক্তদের চমক দিলো নেটফ্লিক্স
‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় তার সহকারীকে কারাদণ্ড
২ ঘণ্টা আগে
‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় তার সহকারীকে কারাদণ্ড
বড় ধাক্কা সৌন্দর্য জগতে, মিস ইউনিভার্স ২০২৬ ছাড়ল ফ্রান্স
৬ ঘণ্টা আগে
বড় ধাক্কা সৌন্দর্য জগতে, মিস ইউনিভার্স ২০২৬ ছাড়ল ফ্রান্স
সম্পর্কিত খবর
সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল
সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল
কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু
কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু
স্তন ক্যানসারে আক্রান্ত ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ জয়ী পঙ্কজ, কেন এখনই সচেতন হবেন
স্তন ক্যানসারে আক্রান্ত ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ জয়ী পঙ্কজ, কেন এখনই সচেতন হবেন
সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া
সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া
logo
Channel 24 delivers breaking news from Bangladesh and worldwide, covering politics, economy, sports, entertainment, and exclusive videos with real-time updates.
Address
Times Media Bhaban
387 South Tejgaon C/A
Dhaka-1208, BD
app
app
About us
Advertisement
Terms of use
Privacy Policy
Contact us
Archive
Career
Live TV
Satellite Downlink
© 2026 Channel 24. All rights reserved. Any unauthorized reproduction of content, news, or articles published on this website is prohibited.