
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এই সরকার দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। এই সরকারের সময় কোনো সাংবাদিক অন্যায়ভাবে হয়রানির শিকার হবে না। যাদের মামলা রয়েছে সেগুলো আইনগতভাবে এগিয়ে যাবে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকারের এই ইনসাফ নীতি সাধারণ মানুষের জন্যও প্রযোজ্য। এমনকি শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের একই ইনসাফ নীতি থাকবে। আইনগতভাবে এগিয়ে যাবে শেখ হাসিনার বিষয়গুলো।
তিনি বলেন, র্যাব নিয়ে নতুন একটা আইন করা হচ্ছে। তাই র্যাব বিলুপ্ত করা না হলেও নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেখানে র্যাবের নামও পরিবর্তন করা হতে পারে।











































