
মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেলেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী।
মালয়েশিয়া সফরের ফাঁকে বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তিনি। এসময় তার সুস্থতা ও নেক হায়াতের জন্য জন্য দোয়া করেন জামায়াতের এই এমপি।
এ বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে মাসুদ সাঈদী জানান, মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলাম। মূলত: ৫ দিনের এক ব্যবসায়িক সফরে গত রাতে (বুধবার) মালয়েশিয়ায় এসে পৌঁছেছি।
আলহামদুলিল্লাহ তিনি আগের থেকে অনেক সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় আনা হয়েছিল।
মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, বরং তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও বটে। আমার নিজের ছোটবেলা থেকেই তাকে চিনি। তার সাথে মিশেছি তখন থেকেই যখন তিনি এমপি, মন্ত্রী বা মেয়র ছিলেন না। আমাকে অত্যন্ত স্নেহ করেন তিনি। আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করছি।’












































