
হিউম্যান রাইটস সিটিজ ফোরামে’ অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (১০ মে) রাতে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেওয়ারও কথা রয়েছে আসিফ মাহমুদের।
সফর শেষে আগামী ১৯ মে রাতে তিনি দেশে ফিরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র : কালের কণ্ঠ












































