
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের শীর্ষ পদে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনজুর আলম— মাসখানেক ধরে চট্টগ্রামে এমন আলোচনা তুঙ্গে। দলটির পক্ষ থেকে তাকে আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে লড়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। সম্প্রতি এনসিপির শীর্ষ নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে মনজুর আলমের বাসভবনে গিয়ে দেখা করার পর এই গুঞ্জন আরও জোরালো হয়।
সবশেষ বৃহস্পতিবার (৭ মে) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা চট্টগ্রাম সফরে যান এবং বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এনসিপি নেতাদের চেষ্টা ছিল, ওই অনুষ্ঠানেই মনজুর আলমকে দলে যোগদান করানোর। তবে, রাজনৈতিক উপদেষ্টা ও পারিবারিক চাপে শেষ পর্যন্ত তিনি এনসিপিতে যোগ দেননি।
মনজুর আলমের ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগেও তিনি এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ছিলেন। দলটির চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানে অনুদানও দিয়েছেন। গত রমজানে নগরের একটি কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রকাশ্যে অনুদান দেওয়ার পর তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। ওই অনুষ্ঠানে সরবরাহ করা পানির বোতলে মনজুর আলমের ছবি থাকার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি নানামুখী চাপে পড়েন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ব্যবসায়ী মোহাম্মদ মনজুর আলমের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান নিয়ে চট্টগ্রামে ব্যাপক গুঞ্জন চলছে। এনসিপির শীর্ষ নেতারা তাকে দলে ভেড়াতে এবং চসিক নির্বাচনে মেয়র প্রার্থী করতে আগ্রহী। তবে, নানামুখী রাজনৈতিক ও পারিবারিক চাপের কারণে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার দলটির চট্টগ্রাম প্রেস ক্লাবের অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি আত্মগোপনে চলে যান
বিজ্ঞাপন
বারবার রাজনৈতিক দলবদল করা মনজুর আলম প্রথমে আওয়ামী লীগ, তারপর বিএনপি থেকে মেয়র এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, যা নিয়ে চট্টগ্রামজুড়ে ব্যাপক সমালোচনা রয়েছে।
সূত্র : ঢাকা পোস্ট













































