প্রচ্ছদ অপরাধ ও বিচার নিউমার্কেটে প্রকাশ্যে গুলি, পিচ্চি হেলালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো শীর্ষ সন্ত্রাসী টিটনের...

নিউমার্কেটে প্রকাশ্যে গুলি, পিচ্চি হেলালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো শীর্ষ সন্ত্রাসী টিটনের ভাই

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। শনিবার (২ মে) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নাঈম আহমেদ টিটন হত্যার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল অডিও রেকর্ডে মিথ্যাচার করছে। হত্যা মামলার মোড় ঘুরাতে ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তকে বাধাগ্রস্ত করতে পিচ্চি হেলাল মিথ্যাচার করছে। এই ঘটনায় নিহতের ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম শোনা গেলেও, নিহত টিটনের ভাইয়ের দাবি ইমনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

পিচ্চি হেলালের মোবাইলের ফরেনসিক পরীক্ষা করে তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। পাশাপাশি মামলার বাদী হিসেবে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন রিপন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শীর্ষ সন্ত্রাসী ইমন, হেলাল ও টিটন কারাগার থেকে মুক্ত হন। তারপর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর ও আশপাশ এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ এবং স্বার্থকেন্দ্রিক বিরোধ থেকেই টিটনকে হত্যা করা হতে পারে।