প্রচ্ছদ হেড লাইন যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

কূটনীতির মার-প্যাঁচ পেছনে ফেলে এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবায়ি জানিয়েছেন, ওই নৌ-পথকে কেন্দ্র করে একটি বিশেষ ‘কমব্যাট ইউনিট’ গঠন করেছেন দেশটির আইনপ্রণেতারা। এই ঘোষণাই স্পষ্ট করে দেয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার বদলে, পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল।

রোববার (১৯ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে ডেপুটি স্পিকারের দাবি, এই ইউনিটে অংশ নিয়েছেন প্রায় সব সংসদ সদস্য। এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অস্ত্র হাতে নিতে’ প্রস্তুত রয়েছেন তারা।

এর আগে ফারস নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারেও একই ধরনের বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বলেন, খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই এই ইউনিট গঠন করা হচ্ছে।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র ওইসব এলাকায় সেনা মোতায়েন করতে পারে। অথবা ‘অস্থিরতা সৃষ্টি’ করতে পারে- এমন আশঙ্কা থেকেই এই প্রস্তুতি।