প্রচ্ছদ জাতীয় ক্ষমতায় থাকার পরও বিএনপি তাদের তৃণমূল পর্যায়ের কর্মীদের ন্যূনতম নিরাপত্তা দিতে সম্পূর্ণ...

ক্ষমতায় থাকার পরও বিএনপি তাদের তৃণমূল পর্যায়ের কর্মীদের ন্যূনতম নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে

ক্ষমতায় থাকার পরও বিএনপি তাদের তৃণমূল পর্যায়ের কর্মীদের ন্যূনতম নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম উদাসীনতা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আজও দলের ত্যাগী কর্মীদের প্রতিপক্ষের হামলার শিকার হতে হচ্ছে।

আজ (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় (ইসলামপুর পদ্মা নদীর ঘাট সংলগ্ন) ছাত্রদলের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছিল। হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি সশস্ত্র বহর সেখানে অতর্কিত ও এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ছাত্রদলের ৫ জন কর্মী গুলিবিদ্ধ হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। বর্তমানে পাঁচটি তাজা প্রাণ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

গুলিবিদ্ধ পাঁচজন—মিজান খাঁ, রিফাত হোসেন, রিশাদ হোসেন, রবিউল ইসলাম ও মহিদুল ইসলামকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের প্রাথমিক তথ্যমতে, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ লীগ নেতা ‘কাকন বাহিনী’ এই বর্বরোচিত হামলার সঙ্গে সরাসরি জড়িত। #Hasan_Ali

জনাব তারেক রহমান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বেহাল দশা, তা তো সবারই জানা; অন্তত আপনার দলের নিবেদিতপ্রাণ কর্মীদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করুন।

লেখা~খালেদ বিন মিয়াজ কপি পেস্ট