প্রচ্ছদ জাতীয় ভারতে পালানোর পথে আ.লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার

ভারতে পালানোর পথে আ.লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার

দুটি মামলার আসামি ও দেশত্যাগে নিষেধাজ্ঞার মধ্যে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে গেলে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক তুহিন মিয়া জানান, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৭ আগস্ট আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।