প্রচ্ছদ জাতীয় বিএনপির প্রয়াত এমপির মেয়ে এনসিপির নেতৃত্বে

বিএনপির প্রয়াত এমপির মেয়ে এনসিপির নেতৃত্বে

বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম মুক্তি এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃত্বে। তাঁকে কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঢাকা বিভাগ উত্তর-এর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর পদটি শূন্য হয়।

পরে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়।