
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে লিপ্ত থাকা এবং দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কাজে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আবুল কালাম আজাদকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিবের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব পদে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার দায়িত্ব পালন করবেন বলে বলা হয়।











































