
কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী জাকির হোসেন নবাব নওগাঁ কারাগারে মৃত্যু বরণ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যথাসহ শারীরিক অসুস্থতা অনুভব করেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগারের জেলার আরও জানান, ২০২৫ সালের ২০ জুন ঢাকা থেকে আটক হন জাকির হোসেন নবাব। পরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ঢাকা কারাগারে পাঠানো হয়। এরপর ২০২৫ সালের ১৯ অক্টোবর তাকে নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন।








































