
প্রলয়ঙ্করী বন্যার ধ্বংসযজ্ঞের মাঝেই চীনের তিব্বত অঞ্চলে ৫ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার রাতের শেষভাগে এ ভূমিকম্পটি অনুভূত হয় বলে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর উৎপত্তিস্থলটি গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের সীমান্ত অঞ্চল থেকে শতাধিক মাইল উত্তরে অবস্থিত। ওই বন্যায় ইতোমধ্যে শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং এক হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, দেশটির অর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূকম্পন রেকর্ড করেছিল।
ভূমিকম্পের পরপরই তিব্বতে একটি বাধাগ্রস্ত প্রাকৃতিক হ্রদ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হওয়ায় সেখানে চতুর্থ স্তরের বন্যা সতর্কতা জারি করেছে চীন।
সিনহুয়া আরও জানিয়েছে, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে ওই রুদ্ধ হ্রদ এবং বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে।









































