প্রচ্ছদ জাতীয় ই’য়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ই’য়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ জানায়, রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় অটোরিকশাটি চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামিয়ে রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যাগে তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতিমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেয়া হয়েছে।’