প্রচ্ছদ অপরাধ ও বিচার নাসির উদ্দিন চৌধুরীকে শিশির মনিরের খোলা চিঠি, ‘এখানেই ইতি টানুন’

নাসির উদ্দিন চৌধুরীকে শিশির মনিরের খোলা চিঠি, ‘এখানেই ইতি টানুন’

চলমান পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে খোলা চিঠি দিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি শুরুতে একান্তই পারিবারিক ছিল। তবে বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক/মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।

চিঠিতে শিশির মনির আরও বলেন, যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা।

তিনি লেখেন, এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যার পর নাই উদ্বিগ্ন।

নাসির উদ্দিন চৌধুরীর বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের প্রসঙ্গ তুলে শিশির মনির বলেন, আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।

চিঠিতে চলমান পরিস্থিতি আর না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন।

চিঠির শেষে মোহাম্মদ শিশির মনির নিজেকে নাসির উদ্দিন চৌধুরীর ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে উল্লেখ করেন।

সূত্র : কালবেলা