প্রচ্ছদ জাতীয় ইলিয়াস আলী গু*ম রহস্যে নতুন মোড়

ইলিয়াস আলী গু*ম রহস্যে নতুন মোড়

বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও গুমের ঘটনাটি নতুন একটি পৃথক মামলা হিসেবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে, বৃহস্পতিবার (০৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন করে চিফ প্রসিকিউটর কার্যালয়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় র‍্যাবের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উইং কমান্ডার (অব.) সাইফুর রহমানকে আগামী রোববার (০৯ আগস্ট) ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

একই সঙ্গে এই গুমের ঘটনার পেছনে মূল নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন একাধিক শীর্ষ সামরিক ও বেসামরিক প্রভাবশালী ব্যক্তিত্বকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী।