
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একজন দণ্ডিত, গণহত্যাকারী ও মানবতাবিরোধীকে বার বার কথা বলার সুযোগ দিয়ে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাওয়া-একসাথে হতে পারে না।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভালো সম্পর্ক চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন-এভাবে সম্পর্ক হয় না। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আছে। পার্শ্ববর্তী দেশ হিসেবে নির্ভরতার সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, তবে ভারতকে মনে রাখতে হবে বিএনপি কখনও আওয়ামী লীগ হবে না। পারস্পারিক সম্মানের জায়গা থেকে দুদেশের সম্পর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের চেষ্টা বাদ দিয়ে জুলাইয়ের চেতনা বিক্রির রাজনীতি যারা করছে তারা স্বৈরাচার ফেরানোর চেষ্টা করছে। চেতনা বিক্রির রাজনীতি করতে গিয়ে হাসিনা দিল্লি চলে গেছে বলেও মন্তব্য তার।
সূত্র : বাংলা ভিশন











































