প্রচ্ছদ জাতীয় ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা, জানালেন সাবেক প্রেসসচিব

ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা, জানালেন সাবেক প্রেসসচিব

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শফিকুল আলম লেখেন, “একটি বিষয় নিশ্চিত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন না। তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, ‘তিন শূন্যের বিশ্ব’ গঠনের স্বপ্ন বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা সম্প্রসারণে তাঁর চলমান কাজেই নিবেদিত থাকবেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করা হতে পারে—এমন আলোচনা ও গুঞ্জনের মধ্যেই শফিকুল আলমের এই মন্তব্য সামনে এলো।

সূত্র : বাংলা ভিশন