প্রচ্ছদ জাতীয় কাতারের আমিরের নিকট প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পীকার

কাতারের আমিরের নিকট প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পীকার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে ১৪ জুলাই সংক্ষিপ্ত সরকারি সফরে দোহা যান স্পিকার।

সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তা তুলে দেন। এ সময় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির, রাজপরিবারের সদস্য এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।