
নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কেটে সরানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে এ কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোনো সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।
তিনি বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। সে সম্পর্কে সবার সচেতন থাকাই বড়ো বিষয়।
কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক
জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণকর কাজ করার জন্য সরকার তৎপর জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার।












































