প্রচ্ছদ খেলাধুলা ভোরে ব্রাজিল-মরক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন

ভোরে ব্রাজিল-মরক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না।

আগামীকাল রবিবার (১৪ তারিখ) ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-মরক্কোর খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।

টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই অবশ্য বেশ কিছু ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফরম তা সম্প্রচারের ঘোষণা দিয়ে বাংলাদেশিদের মনে স্বস্তি এনেছিল।

তবে নানা জটিলতায় এখনো সম্প্রচার শুরু করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। তাই অনেকে খেলা দেখছেন নানা ‘থার্ড পার্টি’ অ্যাপ থেকে। এ ছাড়া পাড়া-মহল্লায় বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।