
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো সন্ধান মিলছে না বলে জানা গেছে।বাংলাদেশ সংবাদ
পারিবারিক ও সংগঠন সূত্রে জানা যায়, গতকাল রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাদের আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল পরিচিত জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাননি। তার আকস্মিক এই নিখোঁজের ঘটনায় পরিবার এবং সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জিসান আহম্মেদ প্রধানের সন্ধানে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে, যেন দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে বের করতে সব ধরনের কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সম্পর্কে কোনো ধরনের তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে:













































