
সামাজিক যোগাযোগমাধ্যমে নজরুলসংগীত গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকসংগীত শিল্পী লাইলী বেগমের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ মে) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি লাইলী বেগমের খোঁজখবর নেন এবং তার হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, ‘ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে লাইলী বেগমের যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা ও আইনি সহায়তা প্রদান করা হবে।’
সম্প্রতি নজরুলসংগীত গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন লাইলী বেগম। তার দরদভরা কণ্ঠে গান গেয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন।
সৌজন্য সাক্ষাতের সময়ও তিনি উপস্থিত সবার অনুরোধে গান পরিবেশন করেন। তার সুমিষ্ট কণ্ঠের গান শুনে মুগ্ধ হন পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা। পরে তারা তার গানের ভূয়সী প্রশংসা করেন।
সূত্র : কালবেলা










































