
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে এক যুবকের ডাকে সাড়া দিয়ে প্রটোকল ভেঙে তার সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে কবর জিয়ারত শেষে বের হওয়ার সময় জনতার ভিড়ের মধ্য থেকে এক যুবক উচ্চস্বরে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ঈদ মোবারক।’ এসময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই যুবকের ডাক শুনে থেমে যান প্রধানমন্ত্রী। পরে তিনি নিজেই ওই যুবকের কাছে এগিয়ে যান।
প্রধানমন্ত্রী যুবকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে একটি সেলফি তোলেন। প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এটিকে সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ আচরণের উদাহরণ হিসেবে দেখছেন।













































