প্রচ্ছদ জাতীয় চেহারা আয়নায় দেখান, ট্যাক্স ফাইল জনসমক্ষে আনুন:

চেহারা আয়নায় দেখান, ট্যাক্স ফাইল জনসমক্ষে আনুন:

জুলাই অভ্যুত্থানের পরে যাদের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে তাদের আয়নায় চেহারা দেখা এবং জনসমক্ষে ট্যাক্স ফাইল উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

জুলাই অভ্যুত্থানের পরে যাদের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে তাদের আয়নায় চেহারা দেখা এবং জনসমক্ষে ট্যাক্স ফাইল উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ‘স্বৈরাচারের আমল, অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকাণ্ডের সাথে বর্তমান সরকারের ১০২ দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করেন, তাদের বলব–স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার, তার মন্ত্রী প্রশাসন জনগণের কাছে দা য়ব দ্ধ। কারণ জনগণ কর্তৃক নির্বাচিত ও জনগণ কর্তৃক দা য়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার ও প্রশাসন। সেজন্যই আমরা জনগণের কাছে দা য়ব দ্ধ।’

মন্ত্রী বলেন, ‘যে ভাইয়েরা বলেন–মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয়, তাদের বলি– ভাই, এটি হয়তো ১২ ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, মন্ত্রিত্ব খুবই কঠিন দা য়িত্ব। কাজেই যারা এই কথা বলেন, তাদের কাছে প্রশ্ন ২৪ এর আগস্ট মাসের পরে, বা ৩৬শে জুলাইয়ের পরে অনেকের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অনেক দা মী দা মী কাপড়-চোপড় পরেন। ওনাদেরও বিষয়ে আমাদের জানার আগ্রহ, আমাদের তো ভাই ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন, ট্যাক্স ফাইলের কী অবস্থা? আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন, জনসমক্ষে ট্যাক্সের ফাইল উপস্থাপন করবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন–বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার হারিছ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।