
থাকলেও ঈদের ছুটির কারণে অফিস সহকারীর কাছে রুমের চাবি থাকায় এই মুহূর্তে ফুটেজ দেখা সম্ভব হচ্ছে না।”
দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. আফরোজা রিনা বলেন, “সকালে ঘটনাটি ডাক্তার নোমান আমাকে জানিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট হওয়ার কথা বলায় আমি আর বিষয়টি নিয়ে পদক্ষেপ নেইনি।”
অফিস রুমের চাবি অফিস সহকারী সঙ্গে নিয়ে যেতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “আমি যেহেতু অতিরিক্ত দায়িত্বে আছি, তাই সেখানকার কার্যক্রম পরিচালনার জন্য ডাক্তার নোমানকে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করে দিয়েছি। তিনিই এই বিষয়ে ভালো বলতে পারবেন।”
দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, “এই ঘটনায় রাতেই দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। রোগীর স্বজনরা ভুক্তভোগী ওয়ার্ড বয়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে জুয়েলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।”
সূত্র : সময়ের কণ্ঠস্বর











































