প্রচ্ছদ জাতীয় শেফের পোশাকে আদিলুরের ছবি শেয়ার করে যা বললেন জুলকারনাইন সায়ের

শেফের পোশাকে আদিলুরের ছবি শেয়ার করে যা বললেন জুলকারনাইন সায়ের

ড. ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে। এই ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

গতকাল মঙ্গলবার রাতে শেফের পোশাকে সাবেক উপদেষ্টা আদিলুর রহমানের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘দিনব্যাপী কিচেন বিষয়ক আলোচনা হচ্ছে, কিন্তু শেফ দ্য পার্টির কোনো প্রশংসাই কেউ করছে না। এটা তো অন্যায়! তাই একটু প্রযুক্তির সহায়তায় তাকে শেফের পোশাকে উপস্থাপনের ক্ষুদ্র প্রচেষ্টা।’

গত সোমবার ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছিলেন, সাত সদস্যের ‘কিচেন কেবিনেট’ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। প্রতি মঙ্গলবার কিচেন কেবিনেটের বৈঠক হতো।

সূত্র : কালের কণ্ঠ