প্রচ্ছদ আজকের সেরা সংবাদ দেশের বাজারে কমলো তেলের দাম

দেশের বাজারে কমলো তেলের দাম

দেশে জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটার প্রতি জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।

গতকাল শনিবার (২৩ মে) মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির মূল্য কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

এর আগে সর্বশেষ গত ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছিল। তার আগে ৭ এপ্রিল প্রায় ২৫ টাকা দাম বাড়ানো হয়। এছাড়া গত ২৪ মার্চ এক দফায় জেট ফুয়েলের দাম ৯০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিইআরসি জানায়, ২৩ মে কমিশনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্লাটস রেট, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের বিদ্যমান মূল্য বিবেচনায় নিয়ে মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য নতুন মূল্যহার সমন্বয় করা হয়েছে।