প্রচ্ছদ অপরাধ ও বিচার দেবরের ধর্ষণে বিধবা ভাবি অন্তঃসত্ত্বা, অতঃপর

দেবরের ধর্ষণে বিধবা ভাবি অন্তঃসত্ত্বা, অতঃপর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়ে বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবর আবুল কাশেমকে (৫৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর থলিপাহাড় এলাকায় দেবর-ভাবিকে একত্র করে ৯৯৯ এ কল দেন এলাকাবাসী। পরে সাতকানিয়া পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, ভুক্তভোগী নারী ৫ সন্তানের জননী। গত ১১ মাস আগে তার স্বামী মারা যান। এর কয়েকমাস পর দেবর আবুল কাশেম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর একপর্যায়ে ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে ৯৯৯ -এ কল দিয়ে দেবর-ভাবিকে পুলিশের হাতে তুলে দেন।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, অভিযুক্ত দেবর ও ভিকটিম ভাবিকে উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র : ঢাকা পোস্ট