প্রচ্ছদ অপরাধ ও বিচার ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি, নেপথ্যে যে কারণ

ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি, নেপথ্যে যে কারণ

ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুস্তাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন ও মমিন উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সূত্র : চ্যানেল২৪