প্রচ্ছদ জাতীয় নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় খবর এবং প্রতীক্ষার নাম হলো ৯ম জাতীয় পে স্কেল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা দীর্ঘায়িত হয়েছে। তবে ২০২৬ সালে এসে ৯ম পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

২০২৬ সালের শুরু থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। সর্বশেষ খবর অনুযায়ী, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ৯ম জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে।

প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)
নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে:

গ্রেড বেতন স্কেল (টাকা)
০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

বি:দ্র: এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।