
দেশের ওপর দিয়ে আজ রাতে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে এই ঝড় অতিক্রম করতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।












































