
ছাত্রদলেকে দুইটি অপশন দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদ (জিএস) এস এম ফরহাদ।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক শিবির ও ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা এবং প্রশাসন কর্তৃক অহেতুক হয়রানির প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিক্ষোভ শেষে ডাকসু কার্যালয়ের সম্মুখে সংক্ষিপ্ত সামবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ফরহাদ।তিনি বলেন, ছাত্রদলের জন্য দুই অপশনের একটি হলো, সন্ত্রাস তৈরি করবেন। প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারি-সংঘাত হবে, একটা পর্যায়ে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে ক্ষমা চাওয়ার অর্ধেকের মধ্যে আপনাদের পালিয়ে যাওয়া লাগবে।ফরহাদের দেওয়া অপশন দুই হলো, প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা সংগঠন তাদের পলিটিক্যাল প্রাক্টিস জারি রাখবে, আপনারা (ছাত্রদল) তাদের কো-অপারেট করবে। তিনি বলেন, শিবিরের বিরুদ্ধে যা মন চায় মিছিল করেন। কিন্তু আক্রমণ না করে মিনিমাম ডেমোক্রেসি প্রাক্টিস করেন। ঠিকটাক মতো পাঁচটা বছর শাসন করবেন। পাঁচবছর পর দেখা যাবে জনগণ কী সিদ্ধান্ত নেয়। অন্তত মাঝপথে পালানোর ইতিহাস হওয়া লাগবে না।
তিনি আরও বলেন, যদি আপনারা দ্বিতীয় পন্থা অবলম্বন করেন, গণতন্ত্র প্রাক্টিসকে মূল্যায়ন করেন, সম্মান জানান, তাহলে আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি বিপরীতটা করেন, জুলাইয়ে দেখেছেন আমরা কেমন করে ফ্যসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম। আপনারা আমাদের সহযোগী ছিলেন। প্রত্যেকটা স্ট্রাটেজি আপনারাও জানেন। কেমন করে ফ্যাসিবাদকে ঘাড় ধরে টেনে নামাতে হয় সেটা আপনারাও দেখেছেন। আবারও সেটা এপ্লাই করতে হতে পারে।ছাত্রদলকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদেরকে অনুরোধ করব, যে কাজ করেছেন গত কয়েকদিন। আর গতকাল (বৃহস্পতিবার) শাহবাগ থানায় আইনের আশ্রয় নিতে যাওয়া শিক্ষার্থীদেরকে ওসির রুমের সামনে মারধর করেছেন, আওয়ামী লীগও গত ১৫ বছরে এ কাজ করে নাই। আমরা দেখি নাই সাংবাদিকদের এভাবে সংঘবদ্ধভাবে আক্রমণ করা হয়।তিনি বলেন, আপনারা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসে ছাত্রলীগকেও ছাড়িয়ে গেছেন, যেটা খুব ভয়ংকর ব্যাপার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের ক্ষমতায় এসেছে। আমরা এখনও আশা করি, ইতিবাচকভাবে দেশ পরিচালনা করবেন। ফ্যাসিবাদকে অনুসরণ করবেন না।এর আগে ছাত্রদল কর্তৃক শিবির ও ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা এবং প্রশাসন কর্তৃক অহেতুক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করে বাংলাদেশ দইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় অভিযোগ করা হয় যে পুরোনো গণরুম-গেস্টরুম কালচার ফিরিয়ে আনার অপচেষ্টা করছে ছাত্রদল।
শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হতে এ বিক্ষোভ কর্মসূচি আরম্ভ হয়। পরবর্তীতে এই কর্মসূচি টিএসসি হয়ে কলা ভবনে হতে ডাকসু কার্যালয়ের সম্মুখে গিয়ে সামবেশের মাধ্যমে শেষএ সময় তাদের ‘চাঁদাবাজি করে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা আর সন্ত্রাস, একসঙ্গে চলে না’, ‘রামদা আর সন্ত্রাস, একসঙ্গে চলে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।











































