প্রচ্ছদ জাতীয় টানা ২ দিন ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যে এলাকায়

টানা ২ দিন ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যে এলাকায়

জরুরি মেরামত কাজের জন্য শুক্র ও শনিবার (২৪-২৫ এপ্রিল) ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য দিরাই উপজেলার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।