প্রচ্ছদ অপরাধ ও বিচার রাজনৈতিক উত্তাপে জামায়াত নেতার ওপর হামলা করলো বিএনপি নেতা

রাজনৈতিক উত্তাপে জামায়াত নেতার ওপর হামলা করলো বিএনপি নেতা

জামায়াত কর্মী মামুনুল ইসলামের ওপর বিএনপি সন্ত্রাসীদের সশস্ত্র হামলা ও দোকান দখল
নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় বিএনপি সন্ত্রাসীদের দ্বারা জামায়াত কর্মী মামুনুল ইসলামের ওপর সশস্ত্র হামলা ও তার দোকান দখলের ঘটনা ঘটেছে।

অদ্য ১৯ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা রাজিব, হানিফ, সোহেল, রুহুল আমিন ও হেলালের নেতৃত্বে ১৫ জনের একটি দল জামায়াত নেতা মামুনুল ইসলামের ওপর সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়ে। উপর্যুপরি মারধর ও ছুরিকাঘাতে তাকে মারাত্মকভাবে আহত করে এবং তার মালিকানাধীন দোকান দখল করে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য ও আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী এবং সেক্রেটারি মাওলানা রেজাউল করিম তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বলেন, বিএনপি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।