
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জন মানুষের প্রতিনিধি, এমপি মুফতি আমির হামজার অক্লান্ত প্রচেষ্টায় কুষ্টিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল ১৮ই এপ্রিল, শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো জেনারেল এনেস্থেশিয়া প্রদানের মাধ্যমে সফলভাবে অ”স্ত্রো”পচার কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।
অত্যন্ত আনন্দের বিষয় যে, কার্যক্রমের প্রথম দিনেই হাসপাতালের নাক, কান ও গলা (ENT)এবং চক্ষু বিভাগ তাদের নির্ধারিত অপারেশনগুলো অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এই দুটি বিভাগের কার্যক্রম শুরু হলেও অতি দ্রুত পর্যায়ক্রমে অন্যান্য সকল বিভাগের অপারেশন সেবাও চালু করা হবে।
নবনির্মিত এই আধুনিক হাসপাতালে ১৬টি সর্বাধুনিক অপারেশন থিয়েটারসহ উন্নত আইসিইউ (ICU) ও সিসিইউ (CCU) সুবিধা বিদ্যমান। এর ফলে অদূর ভবিষ্যতে যেকোনো ধরণের ঝুঁ’কিপূর্ণ ও জটিল অপা’রেশন এখানে অত্যন্ত নিরাপদে এবং সরকারি খরচে সম্পন্ন করা সম্ভব হবে। সকল বিভাগের অপারেশন কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলে কুষ্টিয়ার মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর কষ্ট করে ঢাকা কিংবা রাজশাহীতে ছুটতে হবে না।
সবার সম্মিলিত প্রচেষ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উঠুক সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানা। সেবার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষের জীবন।













































