
এই দুই বাটপারকে চিনে রাখেন..জামাই বউ দুইজন মিলে আমাদের সবকিছু আত্মসাৎ করে রাখসে
এই লোক সম্পর্কে আমার দুলাভাইয়ের দুর সম্পর্কের ভাগিনা হয়!
ঘটনার শুরু ২০২৪ সালের অক্টোবার মাসে..তখন এই লোক আমাকে অফার দেয় যে সে জার্মানি চলে যাবে বউ বাচ্চা নিয়ে আর তার Torre baro তে যেই সরকারি বাসা তা কন্ট্রাক্ট ছাড়া আমাকে দিয়ে যাবে যার বিনিময়ে তাকে ৩০০০ ইউরো দেয়া হয়! কিন্তু ৩ মাসের মধ্যে ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা থাকলেও সে নিয়ে যায় ২০২৫ সালের আগস্ট মাসে.. এই কয় মাস সে বলে যে তাকে ৩৫০ ইউরো করে দিতে প্রতি মাসে!
আগস্ট মাসে চলে যাওয়ার পর ২ মাস সে আমার থেকে ফুল বাসা ভাড়া ৬০০ ইউরো করে নেয়। হঠাৎ অক্টোবারে সে আবার জানায় তার বউয়ের জার্মান ভাষা না জানা থাকায় সেখানে পেপার্স হচ্ছেনা তাই ৩ মাসের জন্য আবার Spain এ পাঠাচ্ছে কোর্স করার জন্য! এদিকে আমরা পুরো বাসা নিজের মতো করে গুছিয়ে নিলেও আত্মীয়তার খাতিরে এবং চাপে পড়ে তার বউ বাচ্চাকে বাসায় উঠাতে বাধ্য হই! তখন আমরা দাবি করি যেহেতু ৩০০০ ইউরো তার কাছে ডিপোজিট থাকার পর ও আমরা পুরো বাসা পাচ্ছিনা তাই টাকাটা ফেরত দিতে এবং আমরা ৬ মাসের মধ্যে তার বাসা ছেড়ে দিব। ২৮ অক্টোবার তার বউ আসার পর থেকেই তাদের রূপ বদল শুরু হয়।
অন্যদিকে আমি ২২ জানুয়ারি ২০২৬ এ আমার পরিবার নিয়ে বাংলাদেশ যাই মাস দেড়েক এর জন্য কিন্তু ইরানের যুদ্ধ সংক্রান্ত ঝামেলার কারণে আমার আসতে হয় ১৪ এপ্রিল ২০২৬ এ। আমি এসে আমার বাসায় ঢুকতে গিয়ে দেখি সে আমাদের কোনও প্রকার না জানিয়েই বাসার গেইটের চাবি বদলে ফেলে এবং তার বৌকে কল দিয়ে গিয়ে দেখি আমি আমার বউ সবার নাম্বার, ফেসবুক সবকিছু থেকে আমাদের ব্লক করে রাখসে। ২০/২২ ঘণ্টা জার্নি করে এসে আমার ১.৫ বছরের বাচ্চা নিয়ে আমি ৪ ঘণ্টা বাসার দরজার সামনে মালপত্র নিয়ে বসে ছিলাম । এই মহিলা ভেতরে থাকা সত্ত্বেও দরজা তো খুলেই নাই একটা টু শব্দ পর্যন্ত করে নাই
ঘরের ভেতর আমার স্বর্ণ গয়না, জামাকাপড় থেকে শুরু করে ল্যাপটপও, টিভি, এয়ার কুলার, সাউন্ড সিস্টেম..আমি এবং আমার বউয়ের যাবতীয় সার্টিফিকেট, আমাদের বিয়ের ডকুমেন্টস, বাচ্চার পাসর্পোট এর কাগজ, পার্সোনাল ফাইল রাখা ইউরো থেকে শুরু করে একটা সংসারের যা যা থাকে সব আত্মসাৎ করে রেখেছে। আমার বাচ্চার স্ট্রোলার টা পর্যন্ত ঘরের ভিতরে। আজ দুদিন ধরে এই ছোট বাচ্চা নিয়ে পুলিশের কাছে, বিভিন্ন সংস্থা দৌড়াচ্ছি।
এখন আপনাদের জানানোর কারন এই যে আর যেনো ভবিষ্যৎ এ কারো সাথে এমন না হয় তাই সতর্ক করা , আমার বাংলাদেশী কমিউনিটি আশা করি আমার এই বিপদ এ আমার পাশে থাকবেন, নিম্নে কমেন্ট বক্স এ তাকে টাকা দেয়ার প্রমান ও তুলে ধরলাম
এই বাটপার এর বিচার আপনাদের হাত এ তুলে দিলাম











































