
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে উঠতে গিয়ে নি য় ন্ত্র ণ হারিয়ে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি; চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।












































