প্রচ্ছদ জাতীয় সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষামন্ত্রীর

সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কড়া সমালোচনা করে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, শিক্ষামন্ত্রীর সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে। সোমবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের বলেন, আমাদের শিক্ষামন্ত্রী তার যোগ্যতা এবং চরিত্র অনুযায়ী সর্বোচ্চ গেলে মন্ত্রণালয়ের অধীনস্থ একটা ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হতে পারেন। শিক্ষামন্ত্রী হওয়ার মতো যোগ্যতা কিংবা কর্মকাণ্ড তার থেকে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি।

তিনি আরও বলেন, এক নকল ধরার বিভিন্ন কৌশল ছাড়া অন্য কোনো আলাপ তার ভেতর থেকে আসে না। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাখাতের বিদ্যমান অচলায়তন অবস্থা নিরসন নিয়ে তার কোনো আলাপ নাই, কাজ নেই। পড়ে আছেন নকল আর দলীয় বৃত্তি নিয়ে!
সূত্র: The Daily Campus