প্রচ্ছদ জাতীয় রিসোর্টে হাসিবের সঙ্গে থাকা সেই নারী বান্ধবী নয়, তার স্ত্রী’

রিসোর্টে হাসিবের সঙ্গে থাকা সেই নারী বান্ধবী নয়, তার স্ত্রী’

সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে এক নারীকেও দেখা যায়।

জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে।

রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।

মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির সভাপতি খালেদ হাসান জানান, হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী। স্ত্রীকে নিয়ে ঘুরতে এলে তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিব আল ইসলাম।