প্রচ্ছদ জাতীয় এলোপাতাড়ি গু*লি করে যুবদল কর্মীকে হ*ত্যা

এলোপাতাড়ি গু*লি করে যুবদল কর্মীকে হ*ত্যা

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ করিম (৩৫) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত করিম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন করিম। ওই সময় পার্শ্ববর্তী পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে ১০ থেকে ১২ জন কয়েকটি মোটরসাইকেলে করে বাজারে প্রবেশ করে। এর পরপর তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। পরে তারা আবারও মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, একজনকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।