
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। দীর্ঘদিনের নানা বিতর্ক ও গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। সাম্প্রতিক এক ঘোষণার মাধ্যমে তিনি নিজেই তার বিয়ে নিশ্চিত করেছেন।
রিয়া মনি জানান, কয়েক দিন আগেই দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক এবং পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ, যিনি ‘মক্স অভি’ নামেই নেটদুনিয়ায় অধিক পরিচিত।
বিয়ের নির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও নতুন জীবনে তিনি যে বেশ স্বস্তিতে আছেন, তা তা র বক্তব্যে স্পষ্ট।
এর আগে হিরো আলমের সঙ্গে সংসার করা অবস্থায় রিয়া মনি ও অভির সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। হিরো আলম একাধিকবার তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে প্রকাশ্যে সরব হন, যার জের ধরে হামলা ও আইনি জটিলতার মতো ঘটনাও ঘটে।
সময় গড়ালে হিরো আলম নিজে থেকেই রিয়া মনির জীবন থেকে সরে দাঁড়ান। ফলে আইনি ও ব্যক্তিগত বাধা কাটিয়ে মুক্ত থাকা রিয়া মনি কোনো প্রকার জটিলতা ছাড়াই অভির সঙ্গে নতুনভাবে জীবন গুছিয়ে নেন।
অন্যদিকে সাবেক স্ত্রীর বিয়ের খবরের মধ্যে হিরো আলম বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবে। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি কিছু অনুষ্ঠান ও একটি নতুন মোবাইল শোরুম উদ্বোধনের কাজে ব্যস্ত সময় পার করছেন।









































