প্রচ্ছদ জাতীয় অবেশেষে আবুল কাশেম পল্লব পুলিশের খাচায়

অবেশেষে আবুল কাশেম পল্লব পুলিশের খাচায়

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাসেম পল্লবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও পল্লব ছিলেন এক্টিভ।
অনলাইন অফলাইনে বিএনপির স্থানীয় নেতাদেরকে ম্যানেজ করে আবুল কাসেম পল্লব নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অনেকে অভিযোগ করেছিলেন।