প্রচ্ছদ জাতীয় চলতি অর্থবছরের মধ্যে ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে

চলতি অর্থবছরের মধ্যে ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পর্যটন নগরীর জন্য এক হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরসহ রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন করে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।